…আমার মনটা খুব আনন্দে ভরে যায়। তখন বাড়ির সবাই মিলে সিনেমাটা দেখি, খাওয়া-দাওয়া আয়োজন করি, যেন উৎসব লেগে যায়। তবে একটা কাজের কথা বলতেই হয়—'শিকারি' সিনেমাটা দেখার পর খুব গর্ববোধ হয়েছিল। মনে হয়েছিল, আমার মাসুদ অনেক দূর গেছে, অনেক পরিপক্ব হয়ে উঠেছে অভিনয়ে। তার চোখের ভাষা, সংলাপ বলার ভঙ্গি—সবকিছুতেই পরিপক্বতার ছাপ ছিল। মা হিসেবে তখন মনে হয়েছিল, এই ছেলেটাই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে।
শাকিব খানের মা রেজিয়া বেগমের চোখে ‘মাসুদ’
বাংলাদেশি সিনেমার মেগাস্টার শাকিব খান মা–বাবার কাছে মাসুদ নামেই পরিচিত। প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাঁর মা রেজিয়া বেগম বললেন, ছোটবেলায় শাকিব খান ছিলেন শান্ত, ভদ্র আর অত্যন্ত মেধাবী এক সন্তান। গণিতে ভালো ছিল, গান ও নাটকে আগ্রহ ছিল। ক্রিকেট ও ঘুড়ি ওড়ানো ছিল প্রিয় শখ।
ছেলের অভিনয়ে আসার খবরে প্রথমে আপত্তি থাকলেও পরে মায়ের সম্মতি মিলেছিল তিন মাসের শর্তে। সেই তিন মাস এখন ২৫ বছরের ক্যারিয়ার। শাকিবের সাফল্যে গর্বিত হলেও মা বললেন, “সবার কাছে সে তারকা, কিন্তু আমার কাছে আজীবনই সে আদুরে মাসুদ।”
মায়ের মতে, শাকিবের সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষের প্রতি মায়া, আর দুর্বলতা হচ্ছে—সবাইকে বিশ্বাস করা। এই বিশ্বাসের জন্যই শাকিব জীবনে বারবার ঠকেছেন বলেও জানান রেজিয়া বেগম।





