ঢাকা   রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’: অভিনেত্রী শেফালি শাহ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৩৯ পিএম

‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’: অভিনেত্রী শেফালি শাহ

বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রচলিত ধারণা এবং নারীদের ওপর থাকা অদৃশ্য চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশ্যে তিনি কম বয়সে বিয়ে না করার পরামর্শ দেন।

একই সঙ্গে সন্তান নেওয়ার সামাজিক চাপ প্রসঙ্গে দেওয়া তাঁর একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কানাডিয়ান ইউটিউবার ও উপস্থাপক লিলি সিংকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক, বিবাহ ও পারিবারিক জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

সেখানে তরুণীদের উদ্দেশ্যে শেফালি শাহ বলেন, ‘ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনের পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়ার প্রয়োজন হয়।’

৩৭ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, সমাজে নারীদের ওপর বিয়ে ও সন্তান নেওয়ার জন্য সবসময় এক ধরনের চাপ তৈরি করা হয়।

সেই প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘আমি জানি এই মন্তব্যের জন্য আমাকে সামাজিক মাধ্যমে অনেক ট্রোলড হতে হবে। তবুও বলতে চাই, বাচ্চা নেওয়ার থেকে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।’

ব্যক্তিগত জীবন নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন শেফালি শাহ। অভিনেত্রী জানান, তাঁর পোষা দুটি কুকুর ‘অ্যাশ’ ও ‘সিম্বা’-কেও পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন তিনি। তাদের নিজের সন্তানের মতো স্নেহ করেন বলেও উল্লেখ করেন তিনি।

শেফালি প্রথমে তিনি টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০০ সালে চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন তিনি। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুই সন্তান রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!