ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানি হামলায় হরমুজে সৌদির সুপারট্যাংকার বিধ্বস্ত, ফিলিপাইনের ২ নাবিক নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ এএম

ইরানি হামলায় হরমুজে সৌদির সুপারট্যাংকার বিধ্বস্ত, ফিলিপাইনের ২ নাবিক নিহত

হরমুজ প্রণালি পার হতে গিয়ে ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে সৌদি আরবের একটি সুপারট্যাংকার। এতে জাহাজে থাকা দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছে। বাহরির সিদর নামের সুপারট্যাংকারটি সৌদির ক্রুড ওয়েল বহন করছিল।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, সোমবার (৩১ আগস্ট) রাতে হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটি হামলার কবলে পড়ে। একই সময়ে সৌদি তেলবাহী আরও একটি সুপারট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে।

এমন অবস্থায় উত্তেজনা বন্ধ এবং আন্তর্জাতিক নৌনিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজ কোম্পানি বাহরি জানিয়েছে, জাহাজটির সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করছে।

এর আগে গত জুলাই মাসে ওয়েদইয়ান নামে বাহরির আরেকটি সুপারট্যাংকারে হামলা হয়। ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে হামলা চালানো হয়। এছাড়া, সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার পর জুলাই ও আগস্টে মাসা ও আমজান নামের বাহরির আরও দুটি জাহাজ লোহিত সাগরে হামলার কবলে পড়ে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন