ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার, গভীর শোকের ছায়া

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার, গভীর শোকের ছায়া

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার, গভীর শোকের ছায়া

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’খ্যাত তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার মা জনি ফেসবুক পোস্টে ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। 

তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে টাইলারের নিচতলার প্রতিবেশীরা সিলিং দিয়ে পানি পড়তে দেখেন।

পরে পুলিশ টাইলারের বাসায় গিয়ে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মৃত্যুর পেছনে কোনো রহস্যজনক বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে টক্সিকোলজি রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মিনিয়াপলিসে ‘দ্য চ্যালেঞ্জ ম্যানিয়া ইভেন্টে’ অংশ নিয়েছিলেন তিনি।

সেখানে সহকর্মীদের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন টাইলার। তার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গন ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

২০০৬ সালে এমটিভির ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড : কি ওয়েস্ট’ রিয়ালিটি শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন টাইলার। সাঁতারু হিসেবে পরিচিত টাইলার ‘দ্য চ্যালেঞ্জ’ শোয়ের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছিলেন। শোবিজ অঙ্গনের বাইরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন