ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পপির বক্তব্যের পর এবার বাপ্পারাজ বললেন, ‘ইবাদত বেকারদের জন্য না’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

পপির বক্তব্যের পর এবার বাপ্পারাজ বললেন, ‘ইবাদত বেকারদের জন্য না’

অভিনয় থেকে দূরে সরে সংসার ও ব্যক্তিজীবন নিয়েই সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরে তাকে নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও তার পুরোনো বক্তব্য কিংবা ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যেই তৈরি হচ্ছে নানা আলোচনা।

সম্প্রতি পপির একটি বক্তব্য নতুন করে সামনে এসেছে। সেখানে অভিনয়জীবন, অতীতের নানা অভিজ্ঞতা এবং নিজের বর্তমান জীবন নিয়ে আবেগঘন কথা বলতে শোনা যায় তাকে। আর ওই বক্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেতা বাপ্পারাজ।

পপির বক্তব্যের প্রসঙ্গ ধরেই বাপ্পারাজ লিখেছেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

বাপ্পারাজের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যদিও তিনি তার পোস্টে পপির নাম সরাসরি উল্লেখ করেননি, তবে মন্তব্যের ধরন দেখে অনেকেই এটিকে পপির সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

এর আগে একটি ভিডিও বার্তায় অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কারণ ও নিজের বর্তমান ভাবনা নিয়ে কথা বলেছিলেন পপি। আবেগাপ্লুত সেই বক্তব্যে নিজের জীবনের বাকি সময়টা শান্তিতে কাটানোর ইচ্ছার কথা জানান তিনি। পপি বলেন, ‘আমি সব কিছু থেকে দূরে চলে গেছি। মানুষ কত দিনই বাঁচে! যে কয়দিন বাঁচি, সুন্দরভাবে বাঁচতে চাই। একটু ভালো থাকতে চাই। একটু ভালো খেতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

নিজের অতীত নিয়েও ওই ভিডিওতে আক্ষেপের কথা জানান এই অভিনেত্রী। পরিবারের প্রয়োজনেই অভিনয়ে আসতে হয়েছিল উল্লেখ করে তিনি জানান, কাজ করতে গিয়ে মানুষের কাছ থেকে অনেক গালি শুনেছেন এবং নিজের ভাষায় ‘পাপ’ও কামিয়েছেন। জীবনের শেষ সময়ে এসে সেসব পেছনে ফেলে যেতে চান বলেও জানান তিনি।

পপির ভাষায়, ‘পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের যতটা গালি খেয়েছি, যতটা পাপ কামিয়েছি সবকিছু মুছে সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, তবে আমি অপরাধী।’

পর্দা থেকে পপির এই দীর্ঘ অনুপস্থিতি তার ব্যক্তিজীবন নিয়েও নানা কৌতূহল তৈরি করেছে। অভিনয়জীবনের আড়ালে গিয়ে বিয়ে, সংসার এবং সন্তানের মা হওয়ার খবরও একসময় প্রকাশ্যে আসে। এরপর থেকেই শোবিজে তার প্রত্যাবর্তন নিয়ে নানা সময়ে আলোচনা হলেও এখন পর্যন্ত অভিনয়ে ফেরার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি তিনি।

তবে পপির চলচ্চিত্র ক্যারিয়ার একসময় ছিল বেশ উজ্জ্বল। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। যদিও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানী।

পরবর্তী সময়ে একাধিক ব্যবসাসফল ও আলোচিত সিনেমায় অভিনয় করে নব্বইয়ের দশকের শেষভাগ থেকে ঢাকাই চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেন পপি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বিভিন্ন সম্মাননা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন