ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আল্লাহ-খোদার নাম নিতে চাই, যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই : পপি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

আল্লাহ-খোদার নাম নিতে চাই, যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই : পপি

আল্লাহ-খোদার নাম নিতে চাই, যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই : পপি

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন নিজের জীবন নিয়ে নতুন করে ভাবছেন।

জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার কথায় অভিনয়ে ফেরার অনাগ্রহের ইঙ্গিতও মিলেছে।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

তার এই কথায় শুধু ধর্মীয় জীবনযাপনের আকাঙ্ক্ষাই নয়, চলচ্চিত্রের ঝলমলে জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে। 

নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’

২০২৫ সালে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে ২০২৬ সালে এসে চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর নেই।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান পপি। ওই সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অনেকটাই বন্ধ করে দেন এই অভিনেত্রী। এরপর থেকেই তাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

মিডিয়াপাড়ায় তখন খবর ছড়ায়, বিয়ে করে সংসারী হয়েছেন পপি। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন