ঢাকা   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার প্রতি মাসে বিনামূল্যে ৫ হাজার টাকার কেনাকাটা করতে পারবেন যারা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

এবার প্রতি মাসে বিনামূল্যে ৫ হাজার টাকার কেনাকাটা করতে পারবেন যারা

এবার প্রতি মাসে বিনামূল্যে ৫ হাজার টাকার কেনাকাটা করতে পারবেন যারা

বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। শিল্পীদের কল্যাণে নানারকম কাজ করে যাচ্ছে তারা। প্রায়ই দেখা যায় নানা উদ্যোগ। এবার আরও একটি উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

যার ফলে নাটকের শিল্পীরা প্রতি মাসে বিনামূল্যে ৫ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারবেন।

অভিনয়শিল্পী সংঘ ও সুপারশপ স্বপ্ন’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সে চুক্তির আওতায় সংঘের তালিকাভু্ক্ত ২৫ জন প্রবীণ শিল্পী স্বপ্ন’র যেকোনো আউটলেট থেকে এই কেনাকাটা করতে পারবেন।

‎‎সোমবার (১৪ সেপ্টেম্বর) সংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।



‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো আর্থিক সহায়তা নয়। বরং নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদান রাখা প্রবীণ ও গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো একটি সম্মানজনক উদ্যোগ।



‎সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, চুক্তি অনুযায়ী অভিনয় শিল্পী সংঘের ২৫ জন সদস্য বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারবেন। এছাড়া ৬০ বছরের বেশি বয়সের শিল্পীরা ৭ শতাংশ এবং সকল সদস্যরা ৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।



‎তিনি জানান, ভবিষ্যতে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ ধরনের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।



‎সুপারশপ ‘স্বপ্ন’র উদ্যোগকে সাধুবাদ জানান বর্তমান নির্বাহী কমিটির সদস্যারা।



‎অনুষ্ঠানে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির নেতৃবৃন্দ, প্রবীণ সদস্যরা এবং ‌স্বপ্ন-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন