ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সমুদ্রের বাতাসে যেন নিজেকে মেলে ধরলেন দীঘি, লিখলেন দুই শব্দের ক্যাপশন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

সমুদ্রের বাতাসে যেন নিজেকে মেলে ধরলেন দীঘি, লিখলেন দুই শব্দের ক্যাপশন

সমুদ্রের বাতাসে যেন নিজেকে মেলে ধরলেন দীঘি, লিখলেন দুই শব্দের ক্যাপশন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে দূরে। রুপালি পর্দায় সেভাবে তাকে দেখতে পাওয়া যায় না। বিভিন্ন প্রচারণামূলক কাজেই সময় কাটছে অভিনেত্রীর। তবে অভিনয়ে তাকে নিয়মিত পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে তার উপস্থিতি জানান দেন। 

এবার সমুদ্রতীরে ভিন্নরূপে অভিনেত্রী। সমুদ্রপাড়ে রোদ নেমে গেছে। আকাশ কিছুটা বিষন্ন। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর সেই সৈকতে দাঁড়িয়ে দীঘি। সামুদ্রের বাতাসে যেন নিজেকে মেলে ধরলেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। জলপাই, কালো আর হালকা নীলের সংমিশ্রণে শাড়ি ও ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন অভিনেত্রী। সোনালি আভার খোলা চুল উড়ছে বাতাসের সঙ্গ পেয়ে। এসবের মধ্যে রূপ আর শরীরী আবেদনে নিজেকে ফুটিয়ে তুললেন নানা ভঙ্গিমায়।

 কখনো হাত মেলে দিয়ে, আবার কখনো কোমর-বুকে রেখে; ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কেবল দুটি শব্দ—‘ব্লেসড মেস’। অর্থাৎ প্রকৃতির নিবিড় স্পর্শে গিয়ে তিনি যেন একই সঙ্গে পরিতৃপ্ত এবং এলোমেলো অনুভব করছেন।

জানা গেছে, প্রার্থনা ফারদিন দীঘি তার ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে ধারণ করেছেন। কিছুদিন আগেই কক্সবাজার গিয়েছিলেন অভিনেত্রী। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থেই ছিল তার ওই সফর।

এদিকে শাড়িতে দীঘিকে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। মাত্র আধাঘণ্টায় পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে এক হাজার ৩০০। মন্তব্যও পড়ছে দেদার। এক নেটিজেন লিখেছেন—  ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’। আরেক নেটিজেন লিখেছেন—‘তুমি এত সুন্দর কেন?’ এসবের মাঝে অবশ্য নেতিবাচক মন্তব্যও কম ছিল না। তবে নেটিজেনদের এসব মন্তব্যে ভ্রুক্ষেপ করেন না অভিনেত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন