ঢাকা   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুলিশের হাতে অভিনেত্রী গ্রেফতার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

পুলিশের হাতে অভিনেত্রী গ্রেফতার

পুলিশের হাতে অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সিনেমায় অর্থ বিনিয়োগে রাজি না হওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগ উঠেছে অভিনেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বর্ষিণীর ব্যাংক হিসাবেও অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসা থেকে ২৮ বছর বয়সি এ অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

মামলার অভিযোগ— ২২ আগস্ট ভোরে নিজের ঘরে ফেরেন তরুণ। এ সময় সেখানে আগে থেকেই ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয়সহ আরও দুজন। তারা সবাই তরুণকে মারধর করেন। একপর্যায়ে তার কাছ থেকে জোর করে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেওয়া হয়। 

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্ষিণী ও তার কয়েক বন্ধু তরুণ নামে এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাদের সেই প্রস্তাবে রাজি হননি তরুণ। এরপরই শুরু হয় বিরোধ। 

শুরু হয় ভয়ভীতি দেখানো। তরুণকে বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের হিসাবে ২ লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়। নগদ ৫০ হাজার রুপিসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি নেওয়ার পরও থামেননি অভিযুক্তরা। বরং আরও ২৭ লাখ রুপি দাবি করে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। পরে তরুণ থানায় মামলা করেন। 

তদন্তে নেমে তার ব্যাংক হিসাবের তথ্য যাচাই করে বর্ষিণীর ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের প্রমাণ পায় পুলিশ। এরপরই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন