ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বিনোদন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠি পাওয়ার বিষয়টি কয়েকটি ব্যাংক নিশ্চিত করেছে বলে জানিয়েছে জাতীয় দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’।

চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি সংক্রান্ত কেওয়াইসি নথি এবং লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য নথিভুক্ত করে চিঠি পাওয়ার পরবর্তী আধা ঘণ্টার মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউ গিনি প্রপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর ফেসবুক লাইভে এসে তিনি এর জন্য ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ করেন। তবে একই লাইভে সালমান জানান, সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেননি।

অন্যদিকে পুলিশ সালমানের চাঁদাবাজির অভিযোগ নাকচ করে জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ঘটনাস্থলে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমানের স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্য ছিল না। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন