ঢাকা   রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী তানজিন তিশা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী তানজিন তিশা

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। তিনি শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাপথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি।

তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। দুর্ঘটনার পর মানিকগঞ্জে না গিয়ে ঢাকায় ফিরে এসেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

তবে জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরে মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন