ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজা সিটি ছেড়েছে ৪ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি, দাবি ইসরায়েলি বাহিনীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

গাজা সিটি ছেড়েছে ৪ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি, দাবি ইসরায়েলি বাহিনীর

গাজার সবচেয়ে বড় শহর দখলের উদ্দেশ্যে আগ্রাসী অভিযানের অংশ হিসেবে গত আগস্টের শেষ থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি দক্ষিণের দিকে পালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

জাতিসংঘ গত মাসের শেষের দিকে জানিয়েছে, গাজা সিটি ও এর আশেপাশে প্রায় এক মিলিয়ন মানুষ বসবাস করছিল। হামলার আগে, ইসরায়েলি সেনারা গাজা সিটির সব এলাকায় ফিলিস্তিনিদের জোরপূর্বক বের করার নির্দেশ জারি করেছিল বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

উল্লেখ্য, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন