ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হামাসের কাছে ২০ জনেরও কম ইসরায়েলি জিম্মি আছে, দাবি ট্রাম্পের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

হামাসের কাছে ২০ জনেরও কম ইসরায়েলি জিম্মি আছে, দাবি ট্রাম্পের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ২০ জনেরও কম ইসরায়েলি জিম্মি বেঁচে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার ভাষ্যমতে, এখন পর্যন্ত হামাসের হাতে জিম্মি মারা গেছে ৩২ থেকে ৩৮ জন। ভয়াবহ অবস্থায় ভূগর্ভস্থ টানেলে অনেক জিম্মি মারা গেছে বলেও দাবি তোলেন তিনি।

ট্রাম্প মনে করেন, এসব টানেলই হামাসের প্রধান আস্তানা এবং বেশিরভাগ মৃত্যু সেখানেই ঘটেছে। একইসঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানকেও সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা সিটিতে সেনা অভিযান জিম্মিদের মুক্ত করার সম্ভাবনা বাড়াতে পারে বলে জানিয়ে তিনি আরও বলেন, জিম্মিদের বেশিরভাগই টানেলে আটকে আছে, তবে আমি এর মধ্যেই কয়েকজনকে মুক্ত করেছি। হয়তো এই ২০ জনও মুক্তি পাবে। যখন শেষ ১০ বা ২০ জন জীবিত জিম্মির কথা আসে, তখন বিষয়টা কঠিন হয়ে যায়।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন