ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুয়েতের গ্র্যান্ড মসজিদে স্থান পেলো বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ এএম

কুয়েতের গ্র্যান্ড মসজিদে স্থান পেলো বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির অন্যতম ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের এক শিল্পীর অঙ্কিত দুটি ক্যালিগ্রাফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত মসজিদ কর্তৃপক্ষের প্রধান বদর মা’জুন আল ঢাফিরি এর হাতে এই শিল্পকর্ম দুটি তুলে দেন।

বাংলাদেশ দূতাবাস জানায়, কুয়েতের গ্র্যান্ড মসজিদের গ্যালারীতে কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি প্রদর্শিত হলেও এতদিন বাংলাদেশের কোনো ক্যালিগ্রাফি ছিল না।

বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগে বাংলাদেশের সংস্কৃতি ও শিল্প ঐতিহ্য কুয়েতে নতুন মাত্রায় স্থান পেল। দূতাবাস আশা করছে, এটি কুয়েতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন