ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবারও ভেনেজুয়েলার উপকূলে ট্রলারে হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৪

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:২০ পিএম

আবারও ভেনেজুয়েলার উপকূলে ট্রলারে হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৪

আবারও ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি একটি ট্রলারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে কমপক্ষে ৪ জনের।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই মাদক চোরাচালানের সাথে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে হুমকি দেন, ভেনেজুয়েলা মাদক পাচার বন্ধ না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

অপরদিকে, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা, কলম্বিয়াসহ আরও কিছু দেশ। সেইসাথে, অনেক আন্তর্জাতিক আইনজীবী এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত এক মাসের মধ্যে এই নিয়ে চর্তুথ বারের মতো ভেনেজুলেয়ার নৌযানে আক্রমণ চালালো যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত প্রাণহানির শিকার হয়েছে ১১ জন।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন