ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দার্জিলিংয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দার্জিলিংয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪

ভারতের দার্জিলিংয়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এখনও বহু মানুষ নিখোঁজ এবং হাজারো পর্যটক পাহাড়ে আটকে রয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। নিহতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহা পিটিআইকে বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত কঠিন। কয়েকজন এখনও নিখোঁজ, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। টানা বৃষ্টিতে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।’

মাত্র ১২ ঘণ্টায় ৩শ’ মিলিমিটার বৃষ্টিপাতে দার্জিলিং পাহাড় ও দুয়ারস অঞ্চলে ব্যাপক ভূমিধস ও ক্ষয়ক্ষতি হয়েছে। দার্জিলিংয়ের মিরিক, সুখিয়াপোখরি ও জোরবঙ্গলো এবং জলপাইগুড়ির নাগরাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।

ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিংয়ের বাসিন্দা মনোজ রায় বলেন, ‘আমার ঘর কাদা ও পাথরে ঢেকে গেছে। সরকারের কাছে আবেদন, আমাদের থাকার মতো একটা ঘর করে দিন।’

দিনের শেষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা প্রশাসন গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) ও স্থানীয় এনজিওগুলোর সহযোগিতায় ত্রাণ শিবির স্থাপন করেছে। এক কর্মকর্তা জানান, ‘বন্যাদুর্গতদের জন্য খাবার, ওষুধ, কম্বল ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে।’

সূত্র: সিএনবিসি নিউজ।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন