ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আফগানিস্তানে ফের হামলা, কিছুক্ষণ পরই ‘যুদ্ধবিরতি’ সিদ্ধান্ত পাকিস্তানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম

আফগানিস্তানে ফের হামলা, কিছুক্ষণ পরই ‘যুদ্ধবিরতি’ সিদ্ধান্ত পাকিস্তানের

সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের মধ্যে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য আফগানিস্তানের সাথে একটি ‘অস্থায়ী যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, ‘তালেবানের অনুরোধে, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য, উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে, পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আরও বলা হয়েছে, ‘এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।’

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজ জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এবং রাজধানী কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তালেবান আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী আফগান তালেবানদের গুরুত্বপূর্ণ আস্তানাগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এই নির্ভুল হামলা চালানো হয়। এতে আফগান তালেবান ব্যাটালিয়ন নম্বর ৪ এবং সীমান্ত ব্রিগেড নম্বর ৬ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কয়েক ডজন বিদেশি এবং আফগান কর্মী নিহত হয়।’

পরবর্তী এক আপডেটে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি জানায়, কাবুলেও হামলা চালানো হয়েছে।

তবে আফগান প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন