ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পারমাণবিক সুপার টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া: পুতিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

পারমাণবিক সুপার টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া: পুতিন

পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম নতুন প্রজন্মের সুপার টর্পেডো ‘পোসেইডন’ সফলভাবে পরীক্ষা করেছে রাশিয়া। বুধবার এই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্রটি উপকূলীয় অঞ্চলে ভয়াবহ তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে সক্ষম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধের আহত সেনাদের সঙ্গে বৈঠকের সময় পুতিন বলেন, প্রথমবারের মতো আমরা এটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করতে এবং পারমাণবিক শক্তি চালিত ইউনিটটি সক্রিয় করতে সক্ষম হয়েছি। এটি নির্দিষ্ট সময় ধরে চলেছে।

তিনি আরও দাবি করেন, এ রকম কিছু পৃথিবীতে আর নেই। একে আটকানো সম্ভব নয়।

রুশ বিশ্লেষকদের মতে, পোসেইডনের পরিসর প্রায় ১০ হাজার কিলোমিটার এবং এটি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে চলতে পারে। ন্যাটো এই অস্ত্রটিকে ‘ক্যানিয়ন’ নামে চিহ্নিত করেছে। রুশ সংবাদমাধ্যমে বলা হয়েছে, টর্পেডোটির দৈর্ঘ্য ২০ মিটার, ব্যাস ১.৮ মিটার এবং ওজন প্রায় ১০০ টন।

পুতিন বলেন, পোসেইডনের শক্তি এমনকি রাশিয়ার সবচেয়ে উন্নত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর চেয়েও বেশি।

অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা বলছেন, পোসেইডন প্রচলিত পারমাণবিক প্রতিরোধ এবং শ্রেণিবিন্যাসের অনেক নিয়ম ভেঙে দিয়েছে। ধারণা করা হচ্ছে, এতে দুটি মেগাটন ক্ষমতার ওয়ারহেড রয়েছে।

পুতিনের বক্তব্য অনুযায়ী, এই টর্পেডো ও সাম্প্রতিক ‘বুরেভেস্তনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা চাপের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান স্পষ্ট করার বার্তা। ২১ অক্টোবর রাশিয়া ‘বুরেভেস্তনিক’-এর পরীক্ষা চালায়, আর ২২ অক্টোবর অনুষ্ঠিত হয় পারমাণবিক উৎক্ষেপণ মহড়া।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার এসব পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধ শেষ করা, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ব্যস্ত থাকা নয়। একই সঙ্গে ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ বলেও উল্লেখ করেন।  

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন