ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিলো পাকিস্তানের যুদ্ধবিমান বহর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিলো পাকিস্তানের যুদ্ধবিমান বহর

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আকাশপথে অভিবাদন জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। তার বিমান মঙ্গলবার (২৪ জুন) পাকিস্তানের আকাশসীমায় প্রবেশেরর পরপরই পিএএফের একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন স্বাগত জানায়।

পাক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইরানি প্রেসিডেন্টকে সংবর্ধণা দিতে অংশ নেয় ৬টি জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের সমন্বয়ে একটি ফরমেশন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর সরাসরি পাকিস্তান সফরে যান পেজেশকিয়ান।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের ওপর হামলা চালানোর পর পেজেশকিয়ানের এটিই প্রথম বিদেশ সফর। পরে ইরানি প্রেসিডেন্টবাহী বিমান পাকিস্তানের মাটিতে অবতরণ করলে পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাকিস্তান বিমান বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী আকাশ প্রহরা সফররত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির দীর্ঘদিনের আতিথেয়তা ও শ্রদ্ধাকে তুলে ধরে। জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ বিমানের অংশগ্রহণ পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক অভিযানিক সক্ষমতা এবং পেশাদারিত্বেরও প্রদর্শন।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন