ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কেউ আমাদের থামাতে পারবে না : বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

কেউ আমাদের থামাতে পারবে না : বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে দেশটির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবির শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে তিনি বলেন, এই মসজিদ নির্মাণ থেকে কেউই আমাদের থামাতে পারবে না।

১৯৯২ সালে ভারতের উত্তরাঞ্চলীয় অযোধ্যা শহরে হামলা চালিয়ে ষোড়শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদটি গুঁড়িয়ে দেয় দেশটির উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। তাদের দাবি, হিন্দু দেবতা রামের জন্মস্থানে নির্মিত প্রাচীন একটি মন্দিরের ওপর বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল।

মন্দিরের স্থানে মসজিদ নির্মাণের এই অভিযোগ নিয়ে দেশটিতে কয়েক দশক ধরে হিন্দু-মুসলিম বিবাদ চলে। পরে উগ্রপন্থী হিন্দুরা মসজিদটি ধ্বংস করে দেওয়ায় ভারতজুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় দেশটিতে ২ হাজার মানুষের প্রাণহানি ঘটে; যাদের বেশিরভাগই মুসলিম।

ঐতিহাসিক সেই বাবরি মসজিদ ভাঙার বর্ষপূর্তির দিন (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দলীয় বিধায়ক হুমায়ূন কবির। পরে এ নিয়ে রাজ্যে উত্তেজনা তৈরি ও বিভিন্ন ধরনের সমালোচনার মুখে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

শনিবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে মুর্শিদাবাদে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। যে কোনও ধরনের উত্তেজনা এড়াতে রাজ্য পুলিশ, র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের রেজিনগর ও পাশের বেলডাঙা এলাকায় মোতায়েন করা হয়।

চলতি সপ্তাহের শুরুর দিকে ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগে হুমায়ূন কবিরকে সাময়িক বরখাস্ত করে তৃণমূল কংগ্রেস। তবে এর মধ্যেই শনিবার রাজ্যের ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। ফিতা কেটে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন হুমায়ূন কবির। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত মুসলিমরা ‘‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’’ স্লোগান দেন।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের এই নেতা বলেন, বাংলায় মুসলমানদের মসজিদ নির্মাণের পূর্ণ অধিকার রয়েছে। বক্তৃতায় তার বিরুদ্ধে তোলা সাম্প্রদায়িক সংঘাতে উস্কানি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

তিনি বলেন, প্রকল্পটি রাম মন্দিরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নয়, বরং সমালোচকরাই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। হুমায়ূন কবির বলেন, ‘‘আমরা সব ধর্মকে সম্মান করি। কিন্তু বাংলার বাইরে থেকে কেউ এসে এখানে শর্ত চাপিয়ে দিলে আমরা সহ্য করব না।’’

‘‘বাবরি মসজিদের নির্মাণ কেউ থামাতে পারবে না’’ ঘোষণা দিয়ে তিনি বলেন, যতই রাজনৈতিক চাপ থাকুক, মসজিদ নির্মাণ কাজ এগোবে। তিনি বলেন, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি রুপি; যেখানে একই কমপ্লেক্সে একটি হাসপাতালও থাকবে।

হুমায়ূন কবির বলেছেন, রাজ্যের একজন বিশিষ্ট শিল্পপতি এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ৮০ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা ঘিরে চলতি মাসের শুরুর দিকে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। এই ঘোষণার পর মুর্শিদাবাদের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়।

সূত্র: নিউজ১৮।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন