ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পিট হেগসেথকে ‘যুদ্ধাপরাধের মন্ত্রী’ আখ্যা ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ এএম

পিট হেগসেথকে ‘যুদ্ধাপরাধের মন্ত্রী’ আখ্যা ইরানের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কড়া ভাষায় সমালোচনা করে তাকে ‘যুদ্ধাপরাধের মন্ত্রী’ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ মন্তব্য করেন। খবর আলজাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঘায়ি হেগসেথের কিছু প্রকাশ্য বক্তব্য উদ্ধৃত করেন। সেখানে হেগসেথ বলেছেন, ‘তেহরানের ওপর দিয়ে উড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধবিমান। ইরানিরা আকাশের দিকে তাকিয়ে শুধু মার্কিন-ইসরাইলি বিমানের শক্তিই দেখতে পাচ্ছে। সারাদিন আকাশ থেকে মৃত্যু আর ধ্বংস নেমে আসছে।’

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাঘায়ি বলেন, এটি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের স্বীকারোক্তির শামিল।

তিনি আরো বলেন, ‘শুধু নাৎসি মানসিকতাই ঠান্ডা মাথায় আরেকটি দেশের ওপর মৃত্যু ও ধ্বংস নেমে আনতে পারে, শুধু তাদের নেতার ইচ্ছা পূরণ করার জন্য।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন