ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ইরান-সমর্থিত বাহিনীর হামলায়’ ফরাসি সেনা নিহত, কঠিন প্রতিশ্রুতি ইরাকের প্রধানমন্ত্রীর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:৪৫ এএম

‘ইরান-সমর্থিত বাহিনীর হামলায়’ ফরাসি সেনা নিহত, কঠিন প্রতিশ্রুতি ইরাকের প্রধানমন্ত্রীর

ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে এক ফরাসি সেনা নিহত হয়েছেন। ওই হামলার পর ফ্রান্সকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে।

সুদানি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে ফোনালাপে ফ্রান্সের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “এ ধরনের ঘটনা যেন আবার না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং হামলার বিষয়ে তদন্ত করা হবে।”

উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নিখিরভান বারজানিও ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন এবং শোক প্রকাশ করেন। তিনি ইরাক সরকারের কাছে “আইনের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের” আহ্বান জানান।

বৃহস্পতিবার সংঘটিত ওই হামলায় এক ফরাসি সেনা নিহত এবং কয়েকজন আহত হন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেসিসেট্যান্স ইন ইরাক, যা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট।

সূত্র: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন