ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা, আহত ৭ সেনা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:২৮ এএম

লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা, আহত ৭ সেনা

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর একাধিক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। হামলার বিষয়ে ইসরাইলের গণমাধ্যম নিশ্চিত না করলেও সাত ইসরাইলি সেনা আহতের কথা জানিয়েছে দেশটির ওয়ালা নিউজ।

একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা সীমান্তবর্তী ইয়ারুন, মারওয়াহিন ও আদ-দুহাইরাহ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এছাড়া মারুন আল-রাস এলাকায় অবস্থানরত সেনাদের ওপর আর্টিলারি হামলাও চালানো হয়েছে বলে দাবি করা হয়।

হিজবুল্লাহ আরো জানায়, তারা ড্রোন ব্যবহার করে মারুন এলাকা থেকে খাল্লেত এল-বুস্তান অভিমুখে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের একটি দলের ওপর আকাশপথে হামলা চালিয়েছে এবং এতে “নিশ্চিতভাবে আঘাত হেনেছে” বলে দাবি করেছে।

এদিকে, দক্ষিণ লেবাননে সাত ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ওয়ালা নিউজ। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে একটি “নিরাপত্তা সংক্রান্ত ঘটনা”-তে চারজন সেনা হালকা আহত হন। একই এলাকায় একটি সামরিক ইউনিটের কাছে ড্রোন হামলায় আরও একজন সেনা আহত হন।

এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলে পৃথক একটি “দুর্ঘটনায়” আরো দুই সেনা হালকা আহত হয়েছেন। আহত সকল সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন