জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার দিয়েছেন তিনি। তার এমন হুমকির কয়েক মিনিটের মধ্যেই বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম।
বিশ্বব্যাপী তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়ে গেছে। ভাষণের পর মার্কিন তেলের মানদণ্ড ডব্লিউটিআই-এর দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে।
এক মাসেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয় এই জলপথ দিয়ে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং তেলের দাম হয়েছে আকাশচুম্বী। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গ্যালন প্রতি ৪ ডলার ছাড়িয়েছে।
তবে ট্রাম্প বুধবার তার ভাষণে এর প্রভাবকে খাটো করে দেখিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রণালিটির প্রয়োজন নেই। তিনি ইঙ্গিত দেন, জলপথটিতে প্রবেশাধিকার পুনরুদ্ধার না করেই তিনি যুদ্ধ শেষ করতে ইচ্ছুক। তিনি বলেন, এই দায়িত্ব যুক্তরাষ্ট্রের মিত্রদেরই গ্রহণ করা উচিত।
সূত্র: সিএনএন
বার্তা বাজার/এস এইচ





