ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য

এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রাগারে রয়ে গেছে হাজার হাজার ড্রোন। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাত দিয়ে তিনটি সূত্র সিএনএনকে এসব তথ্য জানিয়েছে।

ইরান সম্পর্কে একটি সূত্র সিএনএনকে জানায়, ‘তাদের (ইরান) এখনো সমগ্র অঞ্চলজুড়ে চরম ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা আছে।’ গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথা বলা হয়েছে, যেগুলো হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে।

দুটি সূত্র জানিয়েছে, ইরানের হাজার হাজার ড্রোন এখনো বিদ্যমান—যা দেশটির ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে বিজয়ের দাবি করেছেন। তবে এই গোয়েন্দা তথ্য বলছে সম্পূর্ণ কথা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন