ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেতানিয়াহুর ‘নাশকতায়’ ভেস্তে গেলো ইরান-মার্কিন আলোচনা!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

নেতানিয়াহুর ‘নাশকতায়’ ভেস্তে গেলো ইরান-মার্কিন আলোচনা!

অনেক জল্পনা-কল্পনা আর কূটনৈতিক প্রচেষ্টার পর শুরু হওয়া ইরান-মার্কিন সরাসরি আলোচনা শেষ পর্যন্ত কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানি কূটনীতিকদের মতে, এই সংবেদনশীল বৈঠকের মধ্যেই বৈরুতে হামলা চালিয়ে আলোচনা বাধাগ্রস্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরা’র।

দীর্ঘ প্রচেষ্টার পর দুই দেশকে মুখোমুখি বসানো সম্ভব হলেও আলোচনায় কোনও ফলাফল আসেনি। তবে যোগাযোগের পথ একেবারে বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কূটনীতিক। তিনি জানান, পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় ইরানের সঙ্গে এক টেবিলে বসার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তান এই আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী।

আলোচনা চলাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, লেবাননসহ ইরানপন্থি হুথি এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি মেনে চলবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!