ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন পোপ পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, গির্জা রাজনীতি করে না, বরং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।

আলজেরিয়া সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোপ লিও চতুর্দশ বলেন, “আমরা শান্তি স্থাপনকারী, কোনো রাজনীতিবিদ নই।” তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না, সুসমাচারের বাণী প্রচার চালিয়ে যাবো।

পোপ বলেন, ‘তিনি (ট্রাম্প) যেভাবে পররাষ্ট্রনীতি বোঝেন, আমরা সেই একই দৃষ্টিকোণ থেকে তা দেখি না। তবে একজন শান্তি স্থাপনকারী হিসেবে আমি সুসমাচারের বাণীতে বিশ্বাস করি।’

ক্যাথলিক বিষয়ক সংবাদমাধ্যম ওএসভি নিউজ-এর এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোপের এই মন্তব্যগুলো প্রকাশ করেন।

এর আগে রোববার এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প পোপের তীব্র সমালোচনা করে তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ’ বলে মন্তব্য করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!