ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আলোচনা যতবার প্রয়োজন আয়োজনে প্রস্তুত পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

আলোচনা যতবার প্রয়োজন আয়োজনে প্রস্তুত পাকিস্তান

শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে যত রাউন্ড আলোচনার প্রয়োজন হবে, পাকিস্তান তা আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির একজন সরকারি কর্মকর্তা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সব পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। মূলত শান্তি প্রতিষ্ঠায় এই প্রক্রিয়া সফল করতে পাকিস্তান দীর্ঘমেয়াদি প্রচেষ্টার জন্য অঙ্গীকারবদ্ধ।

এর আগে, পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসলামাবাদে ১১ এপ্রিল আলোচনায় বসেছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিতে উপনীত হতে পারেননি তারা।

ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হলেও উভয় পক্ষ কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখতে চাওয়ার ইঙ্গিত দিয়েছিল।

পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে তারা উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন।

তাদের মতে, পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরো এক দফা মুখোমুখি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। উভয় দেশ এটা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা করছে, যেন একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়া যায় এবং আবার হামলা শুরু আটকানো যায়।

সূত্র : আল-জাজিরা

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!