ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাকছেন ডোনাল্ড ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম

নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাকছেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ববাসীকে চমকে দিলেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পরবর্তী ধাপে তিনি নিজেও অংশ নিতে পারেন। আর এর পেছনে একটা মজার কারণও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানের সঙ্গে পরবর্তী শান্তি আলোচনা নিয়ে এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তান সফর থেকে ফেরার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সারাক্ষণ বিফ নেহারি এবং ছোটে পায়া নিয়ে প্রশংসা করছেন। ট্রাম্পের ভাষায়, ‘ভ্যান্স পাকিস্তান থেকে ফেরার পর থেকেই অবিরাম নেহারি আর পায়া নিয়ে কথা বলে যাচ্ছে। তাই নেহারি আর পায়া খেতে খেতে কূটনীতি ও আলোচনাকে আরও একটি সুযোগ দেওয়া মোটেও খারাপ আইডিয়া হবে না। হ্যাঁ, এবার আমিও যোগ দেব!’

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনায় জেডি ভ্যান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে কোনো চূড়ান্ত চুক্তি না হলেও আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছিল। এখন ট্রাম্পের এই ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার ঘোষণা এবং পাকিস্তানের স্থানীয় খাবারের প্রতি তার এই আগ্রহ, দ্বিতীয় দফার শান্তি আলোচনায় নতুন প্রাণসঞ্চার করল বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, খাবার এবং কূটনীতির এই মিশেল অনেক সময় জটিল সমস্যার সহজ সমাধান বয়ে আনে। ট্রাম্পের এই সফর যদি সত্যিই চূড়ান্ত হয়, তবে তা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে পারে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!