ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানকে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে চীন, দাবি ট্রাম্পের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

ইরানকে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে চীন, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে চীন।

এর আগে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে তেহরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি ‘‘সম্পূর্ণ বানোয়াট’’।

এরপর বুধবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন: ‘‘আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ায় চীন খুব খুশি। আমি এটা করেছি তাদের জন্য এবং সারা বিশ্বের জন্যেও।’’

‘‘এই পরিস্থিতি আর তৈরি হবে না। তারা (চীন) ইরানে অস্ত্র না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে,’’ লিখেছেন ট্রাম্প।

তিনি আরও লিখেছেন, ‘‘আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসাথে কাজ করছি! এটা কি মারামারির চেয়ে ভালো নয়??? কিন্তু মনে রাখবেন, আমরা লড়াই করতেও খুব পারদর্শী, যদি দরকার পড়ে, (এক্ষেত্রে) অন্য সবার চেয়ে অনেক ভালো!’’

সূত্র: বিবিসি

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন