ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরাইলের আগ্রাসন সমর্থন করে ট্রাম্পের পোস্ট

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম

ইসরাইলের আগ্রাসন সমর্থন করে ট্রাম্পের পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইল ‘যুক্তরাষ্ট্রের এক মহান মিত্র এবং তারা জয়লাভ করতে জানে।’ নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরাইলের প্রশংসা করে এমন পোস্ট দিয়েছেন তিনি।

ট্রাম্প তার পোস্টে লেখেন ‘মানুষ ইসরাইলকে পছন্দ করুক বা না করুক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’

ইরানের সঙ্গে গ্যাস চুক্তি বাড়াতে আগ্রহী তুরস্কইরানের সঙ্গে গ্যাস চুক্তি বাড়াতে আগ্রহী তুরস্ক
তিনি আরো বলেন, ‘তারা (ইসরাইল) সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান। সংঘাত ও চাপের মুহূর্তে অন্যরা তাদের প্রকৃত চেহারা দেখিয়ে দিলেও, ইসরাইল কঠোরভাবে লড়াই করে এবং জয়লাভ করতে জানে!’।

লেবাননে আর বোমা হামলা নয়, ইসরায়েলকে এমন কথা বলার একদিন পর ট্রাম্প এ পোস্ট দিলেন।

সূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!