ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিএনপি নেতার হামলায় এক স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে উপজেলার ঢেকুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাইজবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও বিএনপিকর্মী বাবলু মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। রাতে আমি ঢেকুরিয়া বাজার এলাকায় পৌঁছালে বিএনপি নেতা আশরাফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা বুলবুল সরকার ও রিপন, ছাত্রদল নেতা রোকন মাহমুদ ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, বিষয়টি দুঃখজনক। তারা এক সময় এক সাথে মিলে মিশে থাকতো। বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!