ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি হুথিদের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি হুথিদের

ইয়েমেনের হুথি যোদ্ধাদের মুখপাত্র হুসেন আল-এজ্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন, তাহলে হুথিরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে।

রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমগ্র মানবজাতি ও জিন কেউই তা খুলতে সক্ষম হবে না।’

তিনি আরও বলেন, ‘তাই ট্রাম্প এবং যারা এতে জড়িত, তাদের উচিত দ্রুত এমন সব কার্যক্রম ও নীতি বন্ধ করা, যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে, এবং আমাদের জনগণ ও দেশের অধিকারকে সম্মান করা।’

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথ দিয়েই জাহাজগুলো সুয়েজ খালের দিকে যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!