ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরাসরি মার্কিন অবরোধ ভাঙল ইরানি ট্যাংকার: আইআরআইবি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

সরাসরি মার্কিন অবরোধ ভাঙল ইরানি ট্যাংকার: আইআরআইবি

মার্কিন নৌবাহিনীর একাধিক ‘হুমকি’ ও অবরোধ উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে। এমনটি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ‘সিলি সিটি’ নামের ওই ট্যাংকারটি ইরানি নৌবাহিনীর নিরাপত্তা সহায়তায় আরব সাগর অতিক্রম করে সোমবার রাতে (২০ এপ্রিল) ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘বর্তমানে জাহাজটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি বন্দরে নোঙর করেছে।’ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে আছে, বিশেষ করে তেল রপ্তানি এবং সামুদ্রিক চলাচলকে কেন্দ্র করে। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রায়ই দেশটির তেলবাহী জাহাজগুলোকে কড়া নজরদারি ও চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে।

অন্যদিকে, ইরান তার জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে নৌ-সুরক্ষা জোরদার করেছে এবং বিভিন্ন সময় নিজস্ব নৌবাহিনীর সহায়তায় ট্যাংকারগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আরব সাগর ও পারস্য উপসাগর অঞ্চল এখন বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো, সামুদ্রিক রুটে আধিপত্য ও নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!