ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ প্রায় প্রায় ০.৯% কমে গেল স্পট গোল্ডের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

হঠাৎ প্রায় প্রায় ০.৯% কমে গেল স্পট গোল্ডের দাম

হঠাৎ প্রায় প্রায় ০.৯% কমে গেল স্পট গোল্ডের দাম

আন্তর্জাতিক ডেস্ক : ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩৫ মিনিট পর্যন্ত প্রায় ০.৯% কমে যায় স্পট গোল্ডের দাম। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, প্রতি আউন্স ৪,৬৯৬ ডলারের কাছাকাছি নেমে আসে মূল্যবান ধাতুটির দাম। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও কমেছে প্রায় ০.৮%। 

বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন ডলার, উচ্চ তেলের দাম এবং যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। এছাড়া তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা আবারও বেড়েছে। সেই কারণে কমে গেছে মূল্যবান ধাতুটির দাম।

প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বাড়ায় স্বর্ণের আকর্ষণ কমেছে।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেছেন, স্বর্ণের দাম এখন মূলত তেলের বাজারের দিকনির্দেশনা অনুসরণ করছে। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পমেয়াদে ডলারের শক্তিশালী হওয়া এবং উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি সামনে এসেছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম স্বল্পমেয়াদে চাপের মধ্যে থাকলেও দীর্ঘমেয়াদে আবার বাড়তে পারে। বিশেষ করে যদি ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে তবে আরও কমতে পারে স্বর্ণসহ মূল্যবান ধাতুগুলোর দাম।

একই দিনে, দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা আজ থেকেই কার্যকর হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!