ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩০ এএম

তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।

আজ শুক্রবার সংস্থাটি বলেছে, বিমানবন্দরের এক ঘোষণায় জানানো হয়েছে যে, আগামীকাল শনিবার থেকে ওই বিমানবন্দর থেকে ইস্তাম্বুল ও মাস্কাটের ফ্লাইট চালু হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে টানা কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত সোমবার ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইমাম খোমেনি বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেয়।

সোমবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!