ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতকে লেজার সিস্টেম দিয়েছে ইসরায়েল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:১৫ পিএম

ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতকে লেজার সিস্টেম দিয়েছে ইসরায়েল

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় পারস্য উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষা করতে দেশটিতে বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল তাদের ‘আয়রন বিম’ লেজার-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি সংস্করণ আমিরাতে পাঠিয়েছে। এছাড়া ২০ কিলোমিটার দূর থেকেই ইরানি ড্রোন শনাক্ত করতে সক্ষম ‘স্পেকট্রো’ নামক একটি উন্নত নজরদারি ব্যবস্থাও দেশটিতে মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আঞ্চলিক এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের এই উন্নত প্রযুক্তির অস্ত্র মোতায়েন মূলত ‘ইসরায়েলের বন্ধু হওয়ার গুরুত্ব’ প্রমাণ করেছে।

এর আগে এক্সিওস প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ইসরায়েল আমিরাতে তাদের ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে। এটি পরিচালনার জন্য ইসরায়েলি সেনাদেরও দেশটিতে পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, আমিরাতে মোতায়েন করা ইসরায়েলি সেনার সংখ্যা একেবারেই কম নয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!