হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা তাদের প্রাকৃতিক অধিকার বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার আলি নিকজাদ। গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি তার আগের অবস্থানে আর ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১ মে) বার্তাসংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উপ-স্পিকার বলেছেন, ‘হরমুজ প্রণালি কোনো আন্তর্জাতিক জলপথ নয়। এটি ইরানের অধিকার… আর আমরা আমাদের এই বৈধ অধিকারের প্রতি দৃঢ় থেকে দৃঢ় প্রতিজ্ঞ।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। যুদ্ধের একেবারে শুরুতেই হরমুজ বন্ধ করে দেয় ইরান। যুদ্ধে হামলা ও পাল্টা হামলার মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যা এখনো চলছে।
সূত্র: আল-জাজিরা






