ঢাকা   শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধ আবারও শুরু হতে পারে: ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:০২ পিএম

যুদ্ধ আবারও শুরু হতে পারে: ইরান

যুদ্ধ আবারও শুরু হতে পারে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও কর্মকাণ্ড মূলত গণমাধ্যমকেন্দ্রিক—প্রথমত তেলের দাম কমে যাওয়া ঠেকাতে এবং দ্বিতীয়ত তারা যে সংকট তৈরি করেছে, সেখান থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকানদের যেকোনো নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র `সম্ভবত আরও ভালো অবস্থায়’ থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচলাবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১ মে) তিনি বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তিই না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টা এভাবে চলতে দিতে পারি না। অনেক দিন ধরেই এটা চলছে।’

এর আগে একই দিন ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!