ঢাকা   শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘বিশ্বখেকো যুক্তরাষ্ট্রকে’ মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করব আমরা: ইরানি কর্মকর্তা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:১৯ পিএম

‘বিশ্বখেকো যুক্তরাষ্ট্রকে’ মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করব আমরা: ইরানি কর্মকর্তা

এক সময়ের সামাজ্রবাদী পর্তুগাল, নেদারল্যান্ড এবং ইংল্যান্ডকে ইরান উপসাগরীয় আরব অঞ্চল থেকে যেমন বিতাড়িত করেছে তেমন করে যুক্তরাষ্ট্রকেও এ অঞ্চল থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন ইরানের এক কর্মকর্তা।

হোসেন নৌসাবাদী নামে দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের এ কমর্কর্তা যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বখেকো’ হিসেবেও অভিহিত করেছেন।

তিনি বলেছেন, আরব অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার ওপর নির্ভরশীল।

শনিবার (২ মে) বার্তাসংস্থা ইসনা নিউজকে তিনি আরও বলেন, “বিদেশিরা সবসময় ইরানের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদের ওপর তাদের লোভী চোখে নজর দিয়েছে। যেগুলো ইরানের পরিচয় এবং সভ্যতার অংশ।”

“পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডকে যেমন উপসাগরীয় দেশ থেকে ইরান বিতাড়িত করেছে। তেমনই বিশ্বখেকো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকেও আমরা প্রতিহত করব।”

 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি সেনা কমান্ডার। গত বৃহস্পতিবার ইরান মার্কিনিদের কাছে তাদের সংশোধিত নতুন প্রস্তাব পাঠায়।

কিন্তু দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এ প্রস্তাবে সন্তুষ্ট নন। এর পাশাপাশি ইরানের সমালোচনাও করেন তিনি। এরপরই নতুন সংঘাত শুরুর আশঙ্কার কথা জানালেন ইরানি কমান্ডার মোহাম্মদ জাফার আসাদি।

বার্তাসংস্থা ফার্স নিউজকে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হতে পারে। (আমাদের কাছে থাকা) প্রমান দেখিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না।”

জাফার আসাদি ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার খতম আল-আনবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা।

সূত্র: আলজাজিরা

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!