ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে কিছুটা ছাড় চান ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:০০ এএম

পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে কিছুটা ছাড় চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের পক্ষে হতে হবে। এ ক্ষেত্রে ইরানকে কিছু ছাড় দিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র চুক্তি নাও করতে পারে। খবর শাফাক নিউজের।

‘ক্লাব ফ্লোরিডা ফোরাম’-এ বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসছে। তবে যুক্তরাষ্ট্র এখন যাচাই করছে, কার সঙ্গে আলোচনা করা সবচেয়ে কার্যকর হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ইরানে খুব কঠিন নেতাদের সঙ্গে কাজ করতে হচ্ছে। দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বে বিভক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা নিহত হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো প্রমাণ দেননি।

এর আগে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা হয়নি। সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!