ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পশ্চিমবঙ্গে মুসলিম তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বিজেপি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:২১ পিএম

পশ্চিমবঙ্গে মুসলিম তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বিজেপি

ভোটের ফলপ্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, হাওড়া ও বাঁকুড়াসহ রাজ্যের একাধিক এলাকায় খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

বীরভূমের নানুরে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনায় প্রাণ হারিয়েছেন আবির শেখ নামে এক মুসলিম তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চম্পাহাটিতে পঞ্চায়েত অফিস ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি কর্মীরা দলীয় পতাকা টাঙিয়ে বাঁশ দিয়ে অফিসের প্রবেশপথ অবরুদ্ধ করে দেন। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি।

সূত্র: আনন্দবাজার

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!