ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নীলফামারীর নতুন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:১১ এএম

নীলফামারীর নতুন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন

নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফরহাদ হোসেন খাঁন । এর আগে তিনি শিল্পাঞ্চলের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি ও নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মো. ফরহাদ হোসেন খাঁন বিসিএস ২৮তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ১৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৩ সালের ৬ নভেম্বর পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি লাভ করেন।

নীলফামারী জেলায় নতুন এই পুলিশ সুপারের নিয়োগে স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, নীলফামারীর সামগ্রিক নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি শিগগিরই তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

বার্তা বাজার/কামরুল কামাল

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!