ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:১৩ পিএম

‘আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি’

‘আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান তিনি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

বিবৃতিতে রাজ্যপাল রবি জানিয়েছেন, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।

ইতোমধ্যেই বিবৃতি জারি করে সেই কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠনের করা হবে।

ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, এই বিবৃতির মানে হলো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন। ৭১ বছর বয়সি বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ব্যাপারে অনড় ছিলেন।

বিধানসভা নির্বাচনে হারের পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করেন।

এদিকে বর্তমান বিধানসভার মেয়াদ আজ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়ে যাওয়ার কথা।

বাংলায় ঐতিহাসিক জয় পাওয়া বিজেপি ঘোষণা করেছে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ গ্রহণ করবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!