নড়াইলের লোহাগড়া উপজেলায় (১০) নামের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি মো. আকতার খান (৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৬, বৃহস্পতিবার (৭ মে) বিকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার র্যাব-৬,পরে লোহাগড়া থানায় তাকে হস্তান্তর করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িলা গ্রামের মৃত ইবাদত খানের ছেলে।
উল্লেখ, ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে (১০) ওই শিশু আলামুন্সী মোড়ের এলাকা দিয়ে ঘুরাঘুরি করছিলো। হঠাৎ বৃষ্টি নামলে ফার্নিচার দোকানদার আকতার খান ওই মেয়েকে দোকানের মধ্যে ডেকে নিয়ে যায়। পরে তাকে জর করে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে। স্থানীয় লোকজন ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনা কাউকে বলতে নিষেধ করে। পরে জানাজানি হলে। সোমবার ভিকটিম ও পরিবারসহ থানায় আসেন এবং একটি ধর্ষণ মামলা এজাহার দায়ের করার প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার মোল্যাকে র্যাব-৬, গ্রেফতার করে থানার হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
বার্তা বাজার/এমএমএইচ






