ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে জাতির উদ্দেশে টেলিভিশনে সরাসরি ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার ভাষণে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য কঠোর শাস্তি ভোগ করতে হবে।
মেহর নিউজের প্রতিবেদনে জানা গেছে, আয়াতুল্লাহ খামেনির এই ভাষণ সম্প্রতি টেলিভিশনে প্রচারিত হয়েছে, যা ইরান-ইসরায়েল বিরোধের বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। তিনি সাম্প্রতিক উত্তেজনার পেছনে ইসরায়েলের ভূমিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
খামেনি তাঁর বক্তব্যে আরও বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রামে ইরান আপসহীন থাকবে এবং প্রতিবেশী দেশ ও পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। তার এই ভাষণ বর্তমান সংকট মোকাবেলায় ইরানের অবস্থানকে স্পষ্ট করছে।





