ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ইরান খুলে দেবে হরমুজ: ইরানি টেলিভিশন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:২০ পিএম

নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ইরান খুলে দেবে হরমুজ: ইরানি টেলিভিশন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় একটি সমঝোতা স্মারক প্রস্তুত হচ্ছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবি।

এতে বলা হয়েছে, চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীকে ইরানের আশপাশ থেকে সরিয়ে নেবে এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে। বিনিময়ে ইরান এক মাসের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধপূর্ব স্তরে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালীতে সমুদ্র যান চলাচলের নিয়ন্ত্রণ ও রুট ইরান ওমানের সহযোগিতায় পরিচালনা করবে। তবে এই ব্যবস্থার আওতায় সামরিক জাহাজ অন্তর্ভুক্ত হবে না।

ইরানি টেলিভিশন আরও জানিয়েছে যে, চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। তেহরান কোনো পদক্ষেপ নেওয়ার আগে ‘বাস্তবসম্মত যাচাই’ চায়। বর্তমানে উভয় পক্ষ খসড়া দলিলের শব্দচয়ন নিয়ে কাজ করছে এবং আলোচনা চলছে।

প্রতিবেদনে বলা হয়, যদি ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়, তাহলে এই সমঝোতা স্মারক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাব আকারে অনুমোদিত হবে।

এই সমঝোতাকে ইরানের পরমাণু কর্মসূচি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ ভবিষ্যৎ আলোচনার রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই আলোচনা চলছে।

ইরানের টেলিভিশনের এই প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানিয়েছে সিএনএন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!