ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা, ৪ জাহাজে ইরানি বাহিনীর সতর্কতামূলক গুলি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:৫১ পিএম

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা, ৪ জাহাজে ইরানি বাহিনীর সতর্কতামূলক গুলি

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকালে চারটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। বৃহস্পতিবার (২৮ মে) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

আইআরআইবি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, চারটি জাহাজ নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করেছিল।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটের দিকে এই গুলির ঘটনা ঘটে। তবে জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

আইআরআইবি আরো জানায়, জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করায় প্রাথমিকভাবে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর তারা ফিরে যেতে বাধ্য হয়।

উল্লেখ্য, একইদিন ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালায় ওয়াশিংটন।

সূত্র : বাসস

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!