ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানকে ‘প্রকৃত বন্ধু’ বলে প্রশংসা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:১৩ পিএম

পাকিস্তানকে ‘প্রকৃত বন্ধু’ বলে প্রশংসা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ‘সত্যিকারের বন্ধুত্ব’ গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ইরান যুদ্ধের অবসান ঘটাতে চলমান শান্তি উদ্যোগে পাকিস্তানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা সংলাপ নিরাপত্তা সম্মেলনে বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে হেগসেথ এ মন্তব্য করেন। পরে সম্মেলনের আয়োজক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিস (আইআইএসএস) তার বক্তব্য প্রকাশ করে।

রাস্তায় নামাজ বন্ধ হলে অন্য ধর্মীয় উৎসবও নিষিদ্ধ করতে হবে: ওয়াইসিরাস্তায় নামাজ বন্ধ হলে অন্য ধর্মীয় উৎসবও নিষিদ্ধ করতে হবে: ওয়াইসি
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করে বলেন, ইরান যুদ্ধ নিরসনে শান্তি আলোচনার প্রচেষ্টায় তারা ইতিবাচক ভূমিকা রেখেছেন।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে একটি অপ্রত্যাশিত কিন্তু সত্যিকারের বন্ধুত্বের বিকাশ ঘটছে। তার মতে, দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন দেখা গেছে তখন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার ভূমিকা পালন করতে সক্ষম হন।

সূত্র: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন