ঢাকা   রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বোট থেকে ছোড়া যাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নতুন বিধ্বংসী সমরাস্ত্র উন্মোচন ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

বোট থেকে ছোড়া যাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নতুন বিধ্বংসী সমরাস্ত্র উন্মোচন ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী (আইআরজিসি নেভি) নতুন একটি উচ্চগতির আক্রমণাত্মক নৌযান উন্মোচন করেছে। শনিবার (৩১ মে) রাতে ‘রজব ২৭’ নামের এই নৌযানটি রাজধানী তেহরানে এক জনসমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের এংহেলাব (বিপ্লব) স্কয়ারে টানা ৯০তম রাতের গণসমাবেশের অংশ হিসেবে এই উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে জনসমক্ষে প্রদর্শন করা হয় সামরিক নৌযানটি।

আইআরজিসি নেভির দাবি অনুযায়ী, এই দ্রুতগতির নৌযান ৭০০ কিলোমিটার পাল্লার দুটি সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া তিন মিটার উচ্চতার ঢেউযুক্ত সমুদ্র পরিস্থিতিতেও উচ্চগতিতে চলাচল ও অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে এটির।

নতুন নৌযানটি একটি ট্রাইমারান (তিন-হালযুক্ত) নকশায় তৈরি, যা সমুদ্রের প্রতিকূল পরিস্থিতিতে স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায়। নতুন এই সমরাস্ত্র উন্মোচন ইরানের নৌ-প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার অংশ। বিশেষ করে এটি দক্ষিণাঞ্চলীয় সমুদ্রপথে দ্রুত আক্রমণ পরিচালনায় কৌশলগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন